
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বোয়ালমারী পৌরশহরের চৌরাস্তায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টার দিকে চৌরাস্তায় বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকার নেতাকর্মীরা একত্রিত হয়ে আনন্দ র্যালিতে অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো বোয়ালমারী বাজার।
র্যালি শেষে চৌরাস্তায় খোলা স্থানে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাকেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হুসাইন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহুর ইকবাল ঠাকুর পিন্টু, সহ-যুব বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সম্রাট, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, সহ-যুব বিষয়ক সম্পাদক আল আমিন প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...