
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার তেলজুড়ী গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি ও ডাকাত মো. আনিস বিশ্বাস (৩৫) গ্রেফতার হয়েছে। তার পিতার নাম মো. মোফাজ্জল বিশ্বাস।
গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই ভোর ৬টায় সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল, বোয়ালমারী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আনিস বিশ্বাসকে হাতে-নাতে আটক করা হয় এবং তার দখল থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, আনিস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ ও ডাকাতি করে আসছিলেন। তার বিরুদ্ধে ৩টি ডাকাতি, মাদক ও চুরির একাধিক মামলা চলমান রয়েছে। জিজ্ঞাসাবাদে সে এসব অপরাধের কথা স্বীকার করেছে। স্থানীয়রা জানান, আনিস একটি সংঘবদ্ধ মাদক ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারের পর আনিস ও উদ্ধারকৃত মাদকদ্রব্য বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এসআই কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ঈএকটি মামলা দায়ের করেন (মামলা নং–১৮/২৫)।
সেনাবাহিনী জানিয়েছে, দেশব্যাপী অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পগুলোকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত