
ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব, শর্ট টার্ম ডিপোজিট (এসটিডি) হিসাব, ঋণ এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট পরিচালনায় বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এই বিধান বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ লক্ষ্যে তফসিলি ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারির অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগে (বিআরপিডি) চিঠি পাঠিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৪ জুলাই) এনবিআর সূত্রে এসব তথ্য জানা যায়।
এনবিআর জানায়, অর্থ আইন-২০২৬ এর মাধ্যমে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এ নতুন একটি উপধারা সংযোজন করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব কিংবা এসটিডি হিসাব খুলতে বা পরিচালনা করতে চাইলে বিআইএন অথবা তালিকাভুক্তির প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক হবে।
শুধু ব্যাংক হিসাবই নয়, একই বিধান ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ গ্রহণ, এমএফএস মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা, ট্রেড লাইসেন্স নবায়ন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ এবং প্রতিষ্ঠানের নামে মোটরযান নিবন্ধনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এনবিআর আরও জানিয়েছে, নতুন হিসাবের পাশাপাশি বর্তমানে পরিচালিত সব ব্যবসায়িক চলতি হিসাব, এসটিডি হিসাব, ঋণ হিসাব এবং এমএফএস মার্চেন্ট অ্যাকাউন্টেও দ্রুত বিআইএন সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। এজন্য তফসিলি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে।
এনবিআর আরও জানায়, চলতি অর্থবছরের অর্থ আইনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক সেবার সঙ্গে বিআইএন সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কর নেট সম্প্রসারণ, ভ্যাট নিবন্ধনের আওতা বৃদ্ধি এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান আরও কার্যকর হবে। একই সঙ্গে ভ্যাট ফাঁকি রোধ এবং ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করাও সহজ হবে বলে মনে করে এনবিআর।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...