
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান মিথান ড্যান্স একাডেমির উদ্যোগে বর্ষপূর্তি অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন হয়েছে।
গত ১০ই জানুয়ারি ব্রঙ্কসে মিথান ড্যান্স একাডেমির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হয় বর্ষপূর্তি ও পিঠা উৎসবের।দিনব্যাপী আয়োজনে প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
সেই সাথে অভিভাবকদের জন্যও খেলাধুলা ও পুরস্কারের আয়োজন করা হয়েছিল। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে আয়োজনটি প্রানবন্ত হয়ে উঠেছিল।

অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশীরা মনোমুগ্ধকর নৃত্যের সাথে পিঠা উৎসবে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন।
উল্লেখ্য নৃত্যশিল্পী মিথান দেব দীর্ঘদিন ধরে নৃত্য শিল্পী হিসেবে একনিষ্ঠ সাধনা করে আসছেন।
তিনি প্রয়াত নৃত্যগুরু অনুপ কুমার দাশের যোগ্য উত্তরসূরি।বিভিন্ন অনুষ্ঠানে তার করা কোরিওগ্রাফ দর্শক মুগ্ধতার সাথে উপভোগ করেন।কিছুদিন পুর্বে মিথান দেব বিখ্যাত নৃত্যগুরু আভা ভাট নাগ রায়ের অধীনে কথক নৃত্যের উপর গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
ব্রঙ্কসে তিনি স্বনামে প্রতিষ্ঠিত করেছেন মিথান ড্যান্স একাডেমি।যার লক্ষ্য হচ্ছে আমেরিকায় বসবাসরত বাংলাদেশী ছেলেমেয়েদের মধ্যে বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া।
এ লক্ষ্যে সিলেটের মৌলভীবাজার জেলার অধিবাসী বর্তমানে ব্রঙ্কসে বসবাসরত নৃত্যশিল্পী মিথান দেব সকলের সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে ব্রঙ্কসে অবস্থিত তার নাচের প্রশিক্ষণ একাডেমি কে এগিয়ে নিয়ে যেতে চান।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...