
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নির্দেশনায় আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সদ্য সাবেক কেন্দ্রীয় যুবদলের কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের অভিযোগ, দলটির কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা জরুরি।
তারা রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীলতা পরিহারের ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...