ব্রাহ্মণবাড়িয়া-৩ : পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন বিএনপি প্রার্থী শ্যামল

প্রকাশিত: ৪:০২ পূর্বাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আমিরুল ইসলাম আহাদঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটে অংশ নিয়ে ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১নং কক্ষে ভোট দেন তিনি। এ কেন্দ্রে মোট ৭টি ভোট কক্ষ রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৮১, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন। এর আগে সকাল ৭টা ২০ মিনিটে কেন্দ্রে আসেন শ্যামল।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি থেকে মো: রেজাউল ইসলাম ভূঞা, ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আতাউল্লাহ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ পার্টি থেকে আয়েশা আক্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টি থেকে নিয়াজুল করীম, ইসলামি বিপ্লব বাংলাদেশ পার্টি থেকে মো: আবু হানিফ এবং সতন্ত্র থেকে (হরিণ প্রতীকে) মো: ওমর ইউসুফ খান।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ২৪ হাজার ৬০১টি। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৮২ ও নারী ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৪১৯ জন রয়েছেন।

জেলার ৬টি আসনে মোট ৮০৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোট হচ্ছে আজ। নির্বাচনের দিন এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।