
আমিনুল ইসলাম আহাদঃ আন্তনগর বিজয় এবং কালনী এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতী এবং ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে বিশেষ ট্রেনের দাবীতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম।
রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এতে জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে রেলপথ বিভাগকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেয়ার পরও অজ্ঞাত কারনে রেলপথ বিভাগ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
অনতিবিলম্বে নাগরিক ফোরামের দাবী না মানলে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে বলে তারা হুশিয়ারী দেন।
এ ছাড়া শহরের বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা এবং যানজট
সমস্যার সমাধানের দাবীও জানান বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...