
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও নির্ভুল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১১ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ঝোল শারমিন আক্তার জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সচিববৃন্দ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ব্রাহ্মণবাড়িয়া সকল ইউনিয়ন থেকে আশা চেয়ারম্যান , প্রশাসক , প্যানেল চেয়ারম্যান উপস্থিতি ছিলেন সভায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় সেবা গ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল।
সময়মতো নিবন্ধন না হওয়ার কারণে অনেক নাগরিক শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এসব সমস্যা দূর করতে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে হলে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনোভাবেই অবহেলা বা গাফিলতির সুযোগ নেই।” তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার পাশাপাশি হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেন।
সভায় নিবন্ধন প্রক্রিয়ায় বিদ্যমান সমস্যা, অনলাইন সিস্টেমের জটিলতা, জনসচেতনতার অভাবসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মতবিনিময় সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...