
আমিনুল ইসলাম আহাদ,ব্রাহ্মণবাড়িয়াঃ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (DI)-এর সার্বিক তত্ত্বাবধানে মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম (MAF)-এর আয়োজনে “যানজট নিরসনে করণীয়” শীর্ষক এক গোলটেবিল কর্মশালা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
ডিআই-এর সিনিয়র ফেলো, ম্যাফ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক, পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হকের সভাপতিত্বে এবং ডিআই-এর জুনিয়র ফেলো সাঈদ হাসান সানি ও শাহাদাত হোসেনের যৌথ সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টিআই (অ্যাডমিন) মীর আনোয়ার হোসেন, পৌরসভার প্রধান প্রকৌশলী আবু কাউসার এবং চিফ অ্যাকাউন্টেন্ট কাউসার আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা , সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, যুগ্ম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আল-আমিন শাহিন, তরী বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ, অ্যাডভোকেট মুন্নি, প্রফেসর মোশাররফ হোসেন, প্রফেসর জিয়াউর রহমান লাবলু, সমীর চক্রবর্তীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট আজ একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অবৈধ পার্কিং, ইজিবাইক ও রিকশার আধিক্য, রাস্তা দখল এবং বিকল্প সড়কের অভাবকে তাঁরা যানজটের মূল কারণ হিসেবে চিহ্নিত করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক ইনচার্জ মীর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “ব্রাহ্মণবাড়িয়া শহরে মেড্ডা থেকে কাউতলী পর্যন্ত মাত্র একটি প্রধান সড়কের ওপরই পুরো শহরের চাপ। অটো রিকশা ও ইজিবাইকই এখন প্রধান যানবাহন, ফলে যানজট দিন দিন আরও তীব্র হচ্ছে।”
তিনি শহরের প্রবেশ ও প্রস্থান পথে বিকল্প রুট তৈরি, যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ এবং নিয়মিত ট্রাফিক অভিযান জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় বক্তারা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া শহরকে যানজটমুক্ত ও চলাচলযোগ্য নগরী গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...