
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ১০ দিনব্যাপী জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে ১০দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ।
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন এবং সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের সহকারী বন সংরক্ষক পিঙ্কি রানী মজুমদার। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সাথেও ওতপ্রোতভাবে জড়িত।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সৌদি আরবের মতো মরু দেশেও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বাংলাদেশের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে এদেশে জনপ্রিয় করেছিলেন। বর্তমান সরকারও বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করছে।
পরিবেশ রক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। এ সময় তিনি প্রতি বছর ৫ লাখ গাছ রোপণের মাধ্যমে আগামী ৫ বছরে ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন।
১০দিনব্যাপী এই মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে অনেকগুলো স্টল বসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...