
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় ৩ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী লায়ন শাকিল-(৩৪) কে গ্রেপ্তার করছে র্যাব। রোববার রাত ১১ টার দিকে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল ওরফে লায়ন শাকিল শহরের কান্দিপাড়া মাদরাসা রোডের দুলাল মিয়ার ছেলে। সোমবার সকালে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১ টি রামদা, ৩ বোতল ফেনসিডিল ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...