
ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। সোমবার (২০ জুলাই) মুম্বাইয়ের চৈত্যভূমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছেন স্বরা। এ ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন বলিউডের একাংশের তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারতে নিট (NEET) পরীক্ষার জালিয়াতির অভিযোগ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ফাহাদ আহমেদ। গত সোমবার (২০ জুলাই) মুম্বাইয়ের চৈত্যভূমিতে আয়োজিত জমায়েত থেকে পুলিশ তাকে আটক করে মাহিম থানায় নিয়ে যায়।
অভিনেত্রী স্বরা ভাস্কর সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে বিষয়টিকে ‘গণতন্ত্রের জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। ভিডিওতে দেখা যায়, উপস্থিত অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে ফাহাদকেও পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে।
এর আগে দিল্লিতে আন্দোলনকারীদের ‘সংসদ অভিযান’ ঘিরে যন্তর মন্তর এলাকায় কঠোর অবস্থান নেয় দেশটির আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। সেখানে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জের ঘটনা ঘটে। ওই পরিস্থিতিতে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিও অসুস্থ হয়ে পড়েন।
এদিকে ফাহাদ আহমেদসহ আন্দোলনকারীদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি পেডনেকর, হুমা কুরাইশি, সোনাক্ষী সিনহা, দিলজিৎ দোসাঞ্জ, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা ও নন্দিতা দাসের মতো বলি তারকারা।
তারা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি নাগরিকের সরকারের কাছে প্রশ্ন তোলার অধিকার রয়েছে। বলপ্রয়োগ না করে আলোচনার মাধ্যমে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...