
আকাশ সাহা,সালথাঃ ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করণ, ওয়াক আইন বাতিল ও বাংলাদেশে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার তৌহীদী জনতার আয়োজনে উপজেলা পরিষদের চত্বর থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজার চৌধুরীর মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা ও বর্তমান সালথা উপজেলা জামায়াতে ইসরামীর সেক্রেটারী মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আকরাম আলী সাহেব, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা রবিউল ইসলাম, পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন, উপজেলা ইমাম ঐক্য পরিষদের সভাপতি নেছারুদ্দীন, ইউসুফ দিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সায়েম মোল্যা, সালথা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মফিজুর রহমান সহ ইসলামি সংগঠন সমূহের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে আমরা কোন হিন্দুদের নির্যাতন করি না। আমরা হিন্দু মুসলিম কোন বৈষম্য করি না এ দেশে জন্ম হলেই সে এদেশের নাগরীক। কিন্ত আমাদের প্রতিবেশি দেশ ভারতে কোন মুসলিম নিরাপদ নাই। তাদের রাস্তা ঘাটে যেখানে সেখানে নির্যাতনের স্বীকার হচ্ছে।
ভারতে এই হিন্দুত্ববাদী মোদি সরকার মুসলিমদের ২য় শ্রেনীর নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং মুসলিম বিরোধী ওয়াকফ আইন বাতিলের দাবি জানাই। ভারতে মুসলমানদের উপর নির্যাতন কেন ভারত সরকারের জবাব দিতে হবে।
ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভারতের ওয়াকফ আইন বাতিল করতে হবে। বাংলাদেশে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করতে হবে এবং এই বির্তকিত নারী সংস্কার কমিশন বন্ধ করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...