
ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যবদ্ধ নির্বাচনী জোটের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীকে ভোটকেন্দ্রে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়।
তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ নেতা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। বিশৃঙ্খলার মাঝে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকেও নিরাপদে উদ্ধার করে নেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটওয়ারী ‘বহিরাগতদের’ নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। একপর্যায়ে একদল ব্যক্তি তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
উত্তেজনা বাড়লে তাকে লক্ষ্য করে ধাওয়া দেওয়ারও চেষ্টা হয়।
তবে এরপর ফেসবুকে ভোট ডাকাতি ও হামলার অভিযোগে পোস্ট করেন এনসিপির এ নেতা।
তিনি লেখেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।
এ সময় তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...