
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক ময়দান। প্রতিদিনের মতো আজকেও ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তরুনদের আস্থার প্রতীক ও যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদ। ভোটারদের সাথে সরাসরি আলাপ-আলোচনা, উঠান বৈঠক এবং কুশল বিনিময়ের মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের ঘরে-বাইরে, পথে-ঘাটে এখন সর্বত্রই মেয়র প্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদের নাম সাধারণ মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। ভোটারদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। যেখানেই যাচ্ছেন, সেখানেই মানুষের ঢল নামছে। অনেকে বলছেন, “এবার জয়ের মালা ইমদাদ ভাইয়ের হবে।”
মো. ইমদাদুল হক ইমদাদ দীর্ঘ দিন ধরে বেনাপোল এলাকায় গরীব, অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের সহযোগীতা করে আসছেন। তার এই মানবিক কাজের কারণে সাধারণ মানুষের মধ্যে একটি বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। অনেক ভোটারই মনে করেন, তার মতো মানবিক মানুষ আর একটিও নাই।
বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক এবং আইডল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষে মো. ইমদাদুল হক ইমদাদ ভোটারদের সামনে তার উন্নয়নের রূপরেখা উপস্থাপন করছেন। তিনি বলেন, “বেনাপোল দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এখানে অনেক সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। আমি নির্বাচিত হলে বেনাপোলকে নতুনত্ব দিয়ে সাজিয়ে তুলব, যাতে করে এটি একটি আধুনিক এবং আইডল হিসেবে গড়ে ওঠে।”
মেয়র প্রার্থী ইমদাদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এলাকায় স্কুল, কলেজের শিক্ষকদের সাথে নিয়মিত মতবিনিময় করে চলেছেন। তিনি বলেন, “শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। শিক্ষার পরিবেশ ঠিক না থাকলে আমরা একটি উন্নত সমাজ গড়ে তুলতে পারব না।” এছাড়াও, এলাকার দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসনের জন্য তিনি কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
সোমবার(৩ আগষ্ট) সকালে বেনাপোল পৌর এলাকার ৩নং ওয়ার্ড ঘুরে দেখা গেল ইমদাদুল হকের নির্বাচনী প্রচারনা। ৩নং ওয়ার্ডে ১টি মাত্র গ্রাম। নাম-বেনাপোল। প্রশাসনিক সকল কার্যক্রমে বেনাপোলের নাম ব্যবহৃত হয়ে থাকে। সে কারনে এই ওয়ার্ডের গুরুত্ব অন্যান্য ওয়ার্ডের তুলনায় অনেক বেশী। প্রায় ৫ হাজার লোকের বসবাস এই ওয়ার্ডে। এ কারণে প্রার্থীদেরকেও বেশী পরিশ্রম করতে হয়।
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমর্থন এবং দোয়া চাইছেন ইমদাদ। এ সময় তিনি বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনাদের দোয়া এবং সমর্থন পেলে আমি বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক এবং উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে পারব।”
ঐ ওয়ার্ডের অনেকের সাথে কথা বলে জানা গেল,এবারের নির্বাচনে মে. ইমদাদুল হক ইমদাদ একজন শক্তিশালী প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ভোটারদের সমর্থন এবং দোয়া পেলে তিনি বিজয়ী হতে পারেন বলে তারা আশা প্রকাশ করেন।
মো. ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী প্রচারনা ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার উন্নয়নমূলক পরিকল্পনা এবং মানবিক কাজের কারণে তিনি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। নির্বাচনী ফলাফল শেষ পর্যন্ত কি হয়, তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আসন্ন নির্বাচনের জন্য।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...