
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলায় যৌথ বাহিনীর নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ঢাকা – খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকা সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর উদ্যোগে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি অভিযান শুরু করা হয়।
অভিযানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অংশ নেন। এ সময় বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজন গতিবিধি নজরদারিতে রাখা হয়।
মধুখালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ আজম খান জানান, “আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যাতে কোথাও কোনো ধরনের নাশকতা না ঘটে, সেজন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিশেষ করে এক জেলা থেকে অন্য জেলায় যেন কোনো নাশকতামূলক সরঞ্জাম পরিবহন করা না যায় — সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় সারা দেশব্যাপী এ কার্যক্রম চলছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।” অভিযানকালে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোহাম্মদ তাইজুর রহমান, সাব – ইন্সপেক্টর মোঃ মোক্তার হোসেন, বিজিবির সদস্যবৃন্দসহ মধুখালী থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের নিরাপত্তা তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...