
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): আসন্ন নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে মধ্য রাতেও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে উপজেলার ৬৭টি ভোটকেন্দ্র মনিটরিং করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কন্ট্রোল রুম থেকে এসব ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য রাতভর মনিটরিং অব্যাহত রয়েছে।
প্রশাসন সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী টহল জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...