
ময়মনসিংহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাশেদুজ্জামান।
বুধবার (৩ জুন) জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিজয়ীদের তালিকা প্রকাশ করে।
জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মো. সাইফুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও কমিটির সদস্য সচিব মো. আবু ইউসুফ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
মোহাম্মদ রাশেদুজ্জামান বর্তমানে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ২০১০ সালে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “একজন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক হতে হলে গতানুগতিক কাজের বাইরে গিয়ে বিদ্যালয় ও শিক্ষার্থীদের উন্নয়নে নতুন ও কার্যকর উদ্যোগ নিতে হবে।
প্রধান শিক্ষক হিসেবে আমি শিক্ষকদের নিয়মিত পাঠদান, নিয়মানুবর্তিতা ও শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করি।
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজেও শ্রেণি পাঠদান করি এবং শিক্ষকদের মানসম্মত পাঠদানে উৎসাহিত করি। এই স্বীকৃতি আমাকে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...