
শফিকুল ইসলাম,জবিঃ আজ ২৬ মার্চ ২০২৫, (বুধবার) বাঙালি জাতির গৌরবের দিন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’। এ দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির সূর্যসন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় সমবেতভাবে সবাই শহিদদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি এবং সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিশ্ববিদ্যালয় অঙ্গনজুড়ে তৈরি হয় এক অনন্য জাতীয় আবহ। পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ দেশপ্রেম, গৌরব, ইতিহাস ও বীরত্বের চেতনায় মুখর হয়ে ওঠে।
বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার এ দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীগণ সকল শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের মহান আত্মত্যাগকে চির স্মরণীয় করে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...