
মহালছড়ি উপজেলায় আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মিল্টন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবু রায়হান। ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের খাগড়াছড়ি জেলা কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আস্থা ইয়ুথ গ্রুপের সদস্যদের দুর্যোগ মোকাবিলা, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকাসক্তি ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “তৃণমূল উন্নয়ন সংস্থার এ আস্থা প্রকল্প চলমান থাকলে বাংলাদেশকে একটি সংবেদনশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।”
সভায় আস্থা ইয়ুথ গ্রুপের তিনজন সদস্যকে সেলাই মেশিন প্রদান করার আশ্বাস দেন ইউএনও। এছাড়া সভার শেষ পর্যায়ে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন ইয়ুথ গ্রুপের সদস্যরা। এর মধ্যে রয়েছে—গ্রাম ও কমিউনিটি ভিত্তিক ক্লাব ও যুব সংগঠন প্রতিষ্ঠায় উদ্বুদ্ধকরণ, কলেজ ও ইউনিয়ন পরিষদে অধিপরামর্শ সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পলিথিন বর্জনে প্রচারাভিযান।
সভায় ফিল্ড অফিসার তুহিন চাকমা, ফিল্ড অ্যাসোসিয়েট কাপিরি চাকমা ও সোনিয়া দাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পটি ২০২৩ সাল থেকে খাগড়াছড়ির ৯টি উপজেলায় কার্যক্রম শুরু করে। প্রতিটি উপজেলায় ৩০ জন সদস্যবিশিষ্ট একটি আস্থা ইয়ুথ গ্রুপ গঠন করা হয়। প্রতি তিন মাস অন্তর এ গ্রুপের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত