
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে যানজট নিয়ন্ত্রণ, নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেতু ও টোল প্লাজা এলাকায় সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ মে) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২১ মে থেকে মাঠে দায়িত্ব পালন করছে বিজিবি। মাঠে থাকবে ঈদের পরের ৩ দিন পর্যন্ত।
যেসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার, কাঞ্চন সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু টোল প্লাজা, কাঁচপুর সেতু, মদনপুর, মুগরাপাড়া, মুক্তারপুর ব্রিজ, মেঘনা সেতু টোল প্লাজা, নবীনগর, বাইপাইল, গাজীপুর চৌরাস্তা ও ভোগরা বাইপাস এলাকা।
বিজিবি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকাগুলোতে সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...