
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ-নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা রোধকল্পে সড়কের উপর অবৈধ স্থাপণা উচ্ছেদ ও সচেতনতামূলক পথসভা করেছে নাভারণ(যশোর) হাইওয়ে থানা পুলিশ। এতে নেতৃত্ব দেন ঐ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রোকনুজ্জামান মহ থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে থানা কার্যালয় থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে বেনাপোল বন্দর সংলগ্ন বেনাপোল-যশোর মহাসড়কে বেনাপোল বাজার এলাকায় সচেতনতামূলক পথাসভা চলাকালীন এ দৃশ্য চোখে পড়ে। এ সময় বেনাপোল বাজার কমিটি’র সভাপতি- মো.আবু তালেব, সিনিয়র সহ-সভাপতি- মো. নুর ইসলাম,সাধারণ সম্পাদক- রেজাউল করিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক- মো. তুফান মোড়ল সহ কমিটি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পথসভা চলাকালীন ওসি রোকনুজ্জামান বলেন-
মহাসড়কে অবৈধ থ্রী-হুইলার নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন,অবৈধ পার্কিং বন্ধ এবং মহাসড়ক সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদের উদ্যোগ নিয়েছে হাইওয়ে থানা পুলিশ।
এ সময় তিনি স্থানীয়দের সাথে সরাসরি কথা বলেন এবং সড়ক নিরাপত্তা রক্ষার বিষয়ে সচেতন করেন। মহাসড়কে চলাচলরত চালক, দোকানদার ও পথচারীদের সতর্ক করা হয়, যাতে তারা সড়ক আইন মেনে চলেন এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পারেন।
আজকের এই কার্যক্রমে স্থানীয় জনগণ ও বাজার কমিটির সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করা সম্ভব হবে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা নাভারণ হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আশা প্রকাশ করে অনেকে বলেছেন,থানা কার্যালয়ের এমন মহতি উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দুর্ঘটনা হ্রাস পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...