মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নাই

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ , ১৪ জুন ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি বলেছেন, আমাদের তরুনদের মাদক ছেড়ে মাঠে আনার জন্য আমার চেষ্টা অব্যহত থাকবে। শেরপুর সদর উপজেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্সে আছি।

আমরা যেকোন মূল্যে আমাদের তরুনদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নাই।

গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে শেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে ৪০টি ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য শেরপুর জেলা প্রতিবন্ধী অফিসার হোসনেয়ার, চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ শেরপুরের সভাপতি এমএ রশীদ বিএসসি, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ আরো অনেকে।

অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার ৪০টি ক্রীড়া প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ফুটবল, ব্যাডমিন্টওম ও দাবা বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর