
মোঃ জসীম মিয়া,মাদারীপুরঃ মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে,মাদারীপুর জেলা বধির শ্রবণ প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত এবং ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচি অনুষ্ঠান শেষে, মাদারীপুর জেলা প্রশাসক ইয়াসমিন আক্তারের নিকট স্মারকলিপি প্রদান করেন,মাদারীপুর জেলা বধির প্রতিবন্ধী সংস্থা ।
জেলা বধির শ্রবণ প্রতিবন্ধী সংস্থা ও ঐক্য পরিষদ এই অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের আয়োজন করেন।
মাদারীপুর জেলা শ্রবণ প্রতিবন্ধী সংস্থা, প্রতিষ্ঠাতা মুখপাত্র জনাব অলি হাওলাদার ৭ দফা দাবিগুলো তুলে ধরেন।
— ৭ দফা দাবি,
১ – আমাদের সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় এক খন্ড সরকারি ভুমি বরাদ্দ প্রদান করা।
২ – ভবঘুরে ও দরিদ্র সদস্যদের জন্য আত্ম কর্মসংস্থান পুনর্বাসন আর্থিক সাহায্য ও আবাসন নির্মাণ প্রদান করা।
৩ – সকল বধির প্রতিবন্ধীদের জন্য সামাজিক পূর্ণ নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতা করণ এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান করা।
৪ – তেরান ও খাদ্য মন্ত্রণালয় হতে সামগ্রী বিতরণ ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল প্রদান করা।
৫ – বধির সদস্যদের জন্য যাতায়াতের সুবিধার্থে লোকাল গণপরিবহনে হাফ ভাড়ার ব্যবস্থা গ্রহণ করা।
৬ – বধির সদস্যদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা।
৭ – জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের প্রতি সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান করা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...