
মোঃ জসীম মিয়া,মাদারীপুরঃ মাদারীপুর-০২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জানান্দার আলী জাহানকে মনোনয়ন দেয়ার দাবীতে মিছিল করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের চৌরাস্তা থেকে একটি মিছিল বের হয়ে ইটেরপুলে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। বক্তব্য রাখেন দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা মাদারীপুর-০২ আসন থেকে জেলা বিএনপি’র সদস্য সচিব জানান্দার আলী জাহানকে মনোনয়ন দিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতি আহবান জানান।

মিছিলের নেতৃত্ব দেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছে জাহান্দার আলী জাহান।
অথচ, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বড় বড় নেতার জন্ম হয়েছে। তারা মাদারীপুর-০২ আসন থেকে মনোনয়ন পেতে মাঠে নেমেছে। কিন্তু বিগত দিনে তাদের কোন অস্তিত্ত্বই মাদারীপুরে ছিল না।
সাধারণ কর্মীদের খোঁজ-খবরও নেয়নি তারা। এ সকল প্রত্যাশীদের মনোনয়ন না দেয়ার জন্য কেন্দ্রীয় বিএনপি’র প্রতি আহবান জানান তিনি। পাশাপাশি ত্যাগী নেতা জেলা বিএনপি’র সদস্য সচিব জানান্দার আলী জাহান’কে মনোনয়ন দিতে জোর সুপারিশ করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...