• ঢাকা দেশজুড়ে
  • মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ভেন্যু উদ্বোধন

মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ভেন্যু উদ্বোধন

প্রকাশিত: ৫:১৪ পূর্বাহ্ণ , ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) ২০২৪ইং সোমবার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ড. মানোয়ার হোসেন মোল্লা শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে খেলায় বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন।

তারুণ্যের উৎসব ও ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর বিভাগীয় পর্যায়ের ঢাকা বিভাগ উত্তরের মানিকগঞ্জ জেলা ভেন্যুর শুভ উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিকগঞ্জে প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গির আলম বিশ্বাস।

উদ্‌বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সাংবাদিক আব্দুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে কিশোরগঞ্জ এবং নেত্রকোণা টিমের খেলা শুরু হয়েছে। এই ভেন্যুতে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত শেরপুর, কিশোগঞ্জ ও নেত্রকোণা জেলা টিমের খেলা অনুষ্ঠিত হবে।