মানিকগঞ্জে দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ , ১৯ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 days আগে
ছবি- সময়ের আবর্তন।

আজহার হোসেন,মানিকগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও কাপড় বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে উপহারের শাড়ি ও কাপড় তুলে দেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব শফিকুর আলম, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস,প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দসহ সনাতনী সংগঠনের প্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

এ সময় খাদ্য মন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এ উপহার। সরকারের এ মানবিক সহায়তা তৃণমূলের মানুষের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলবে।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সুবিধাবঞ্চিত নারীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর