
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ক্লোজড-এন্ড (মেয়াদি) মিউচুয়াল ফান্ড থেকে ওপেন-এন্ড (বে-মেয়াদি) মিউচুয়াল ফান্ডে রূপান্তর হয়েছে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
বুধবার (২৪ জুন) থেকে ফান্ডটি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড হিসেবে কার্যক্রম শুরু করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে। ফলে এখন থেকে ফান্ডটির ইউনিট ক্রয় ও বিক্রয় করা যাবে শুধুমাত্র সম্পদ ব্যবস্থাপক কর্তৃক ঘোষিত প্রযোজ্য মূল্যে নির্ভর হয়ে।
ফান্ডটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ফান্ডের ইউনিটের মূল্য ও লেনদেন সংক্রান্ত সব তথ্য সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে। ইউনিট লেনদেন ফান্ডের প্রস্পেক্টাসে উল্লেখিত বিধান এবং প্রযোজ্য আইন ও বিধিমালার আলোকে সম্পন্ন হবে।
বাজার সংশ্লিষ্টদের মতে, ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরের ফলে বিনিয়োগকারীরা যেকোনো কার্যদিবসে ইউনিট কেনা-বেচার সুযোগ পাবেন, যা তারল্য ও বিনিয়োগের নমনীয়তা বাড়াতে সহায়ক হবে।
ফান্ডের ইউনিটের ক্রয়-বিক্রয় সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান কর্তৃক ঘোষিত দামে সম্পন্ন হবে। এই মূল্য নিয়মিতভাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইউনিট লেনদেন ফান্ডের প্রস্পেক্টাস এবং প্রচলিত আইন ও বিধিমালার আওতায় পরিচালিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...