
সমুদ্র সৈকতে দুই মেয়েকে বাঁচাতে গিয়ে অস্ট্রেলিয়ার বাংলাদেশি প্রবাসী দম্পতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক দুই শিক্ষার্থী মারা গেছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) দেশটির ওয়ালপোল নামক স্থানে সমুদ্র সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, বড়দিনের ছুটিতে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রে সৈকতে ঘুরতে গিয়েছিলেন শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন স্বপন, তার স্ত্রী পাপড়ি একই ডিসিপ্লিনের ৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন স্বপন। এদিন সৈকতে নেমে তাদের দুই মেয়ে সমুদ্রের পানির ভাটার টানে ডুবে যাচ্ছিলেন। দ্রুত তাদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন বাবা-মা। মেয়েদের জীবিত উদ্ধার করতে পারলেও তারা দুইজন ডুবে যান। এ ঘটনায় তাদের দুই মেয়ে সুস্থ রয়েছে।
স্বপন-পাপড়ি দম্পতির এমন মৃত্যুতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটি ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তাদের মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইন্সটিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও অব প্ল্যানার্স (বিআইপি) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...