
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যমজ বোনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে সারিনার শরীর ২০ শতাংশ এবং সাইবা জাহানের শরীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
জানা যায়, দগ্ধ সারিনা জাহান এবং সাইবা জাহান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা ও রাজধানীর উত্তরার ব্যবসায়ী ইয়াছিন মজুমদারের সন্তান। তারা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্রী।
দুই শিশুর বাবা ইয়াছিন মজুমদার বলেন, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আমার যমজ সন্তান সারিনা জাহান ও সাইবা জাহানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে তাদের মা আকলিমা আক্তারকে সঙ্গে নিয়ে স্কুলে গিয়ে তাদের খুঁজতে থাকি। এক পর্যায়ে বার্ন ইনস্টিটিউটে তাদের সন্ধান পাই।
তিনি আরও বলেন, বর্তমানে তারা সিসিইউতে ভর্তি রয়েছে। তবে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...