
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ (রোববার) সকাল থেকে অবস্থানকে কেন্দ্র করে জিরো পয়েন্ট এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
রোববার (১০ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে জিরো পয়েন্ট চত্বরে শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীদের সমাগম বাড়ছে। এতে যানচলাচল ব্যাহত হওয়ায় আশপাশের সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে বায়তুল মোকাররম গেটের সামনে মঞ্চ স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে করে জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে করে অন্য সড়কে চাপ বাড়ছে।
এ ছাড়া, সদরঘাট থেকে গুলিস্তানমুখি সড়ক, কাকরাইল থেকে গুলিস্তানমুখি, সচিবালয় থেকে জিরো পয়েন্টমুখি সড়কে যানচলাচল একেবারে ধীরগতি দেখা গেছে। এ সময় অনেককেই পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা যায়।
আসাদুল নামে এক যাত্রী বলেন, আমি সদরঘাট যাওয়ার জন্য বাসে উঠেছিলাম। আধঘণ্টা যাবৎ গাড়ি বন্ধ থাকায় হেঁটে রওনা হয়েছি।
জিরো পয়েন্ট মোড়ে দায়িত্বরত ট্রাফিক মতিউর বলেন, গাড়ি থেমে থেমে যতটুকু ছাড়া যায়, তা করছি। আজ কর্মসূচি থাকায় এমন হচ্ছে। আশা করছি, বিকেল থেকে ঠিক হয়ে যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...