
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃনওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সফল এমপি মো. সামসুজ্জোহা খাঁন বলেন, ‘ যারা দলের নামে অপকর্ম করে বেড়াচ্ছে তাদের কোন ছাড় দেওয়া হবেনা, আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আগামী নির্বাচন পাড়ি দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান রতনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, উপজেলা বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. হানজালা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুর রহমান সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, আহ্বায়ক সদস্য শামীম কবির মিল্টন, সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, মরিয়ম শেফা, নির্মইল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নারী নেত্রী সেলিনা আক্তার, শাহিনা ইয়াসমিন, ছাত্রদল নেতা রুমন, ওয়াসিফ আরাফাত অভি, মওদুদ আহমেদ প্রমুখ। সবশেষে একটি বিশাল র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...