
ঠাকুরছড়া ব্যাপ্টিস্ট চার্চের আয়োজনে যীশু খ্রীস্টের জন্মতিথি (বড়দিন) উপলক্ষে নানা ক্রীড়া প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুরছড়া জাগরণ পাঠাগার মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বড়দিনের গুরুত্ব তুলে ধরেন এবং যুব সমাজের উন্নয়নে আরো বেশি সহায়তা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, চেলাছড়া ব্যাপ্টিস্ট চার্চের উপদেষ্টা অমিয় কান্তি রোয়াজা।

এসময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও মহিলা কার্বারী গৌরি মালা ত্রিপুরা সহ গণমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভার পর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। এদিকে, অনুষ্ঠানটি স্থানীয় শিশু-কিশোরদের মনোরম পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সমাপ্ত হয়।

এর আগে, প্রধান অতিথি খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চে বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন এবং সেখানে তাঁর সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন।
এছাড়া, প্রি-ক্রিসমাস উপলক্ষে স্থানীয় শিশুদের জন্য আয়োজন করা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...