
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সিনিয়র এডভাইজর এডিমন গিংটিং ও বাংলাদেশে এডিবির নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জেয়ং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে সংস্থাটি বাংলাদেশকে যেকোন বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ করেন এডিবির প্রতিনিধি দল। এ সময় এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়োংবো নিং ও কান্ট্রি ইকোনোমিস্ট চন্দন সাপকোতা উপস্থিত ছিলেন।
এডিবির প্রতিনিধিরা বাংলাদেশে তাদের চলমান ও অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলো সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টাকে অবহিত করেন। উভয় পক্ষ প্রকল্প ব্যয় ও বাস্তবায়নের সময় কমিয়ে আনতে একমত হয়েছে।
পরিকল্পনা উপদেষ্টা প্রতিনিধিদলকে জানান, অর্থনৈতিক উন্নয়নের কৌশল পুনঃনির্ধারণ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এডিবি প্রতিনিধিরা টাস্ক ফোর্সসহ যেকোন বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...