
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ “মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ইমাম ও মুয়াজ্জিন ঐক্য সংগঠন-এর মধুখালী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আলম হোসেনের পরিচালনায় প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি মধুখালী উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুখালী বাজারের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় রেলগেটে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাওলানা ওহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা লতিবুর রহমান, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা নায়াব আলী, সদস্য হাফেজ সায়ান শেখ ও সদস্য হাফেজ মো. ইমদাদ হোসেন।
বক্তারা পবিত্র মাহে রমজানের মর্যাদা ও তাৎপর্য তুলে ধরে দিনের বেলায় প্রকাশ্যে খাবার পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শরিফ মোহাম্মদ জিন্নাহ। মোনাজাত শেষে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত