
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে একজন ট্র্যাক্টর চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে রহনপুর -নাচোল রেলপথের হিরুপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনটি রহনপুর পৌর এলাকার হিরুপাড়া রেল ক্রসিংয় অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টার চালক আবুল কাশেম (৫৫)ঘটনাস্থলেই মারা যায়। সে রহনপুর রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার নুর মোহাম্মদের ছেলে।
এ সময় ট্রেনের ধাক্কায় তার ট্র্যাক্টরটি চুর্ণবিচুর্ন হয়ে যায়। এ বিষয়ে কর্তব্যরত স্টেশন মাস্টার মানসুরা খাতুন জানান, রেলক্রসিংয়ের এ দুর্ঘটনায় কোন যাত্রী হতাহত হয়নি।
তবে দুর্ঘটনা কবলিত কমিউটার ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। ট্রেনটি নির্ধারিত সময়ের আধাঘণ্টা দেরিতে ঈশ্বরদীর উদ্দেশ্যে রহনপুর ছেড়ে গেছে বলে তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...