
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আগামী ৮ নভেম্বর সর্ববৃহৎ র্যালি করে ইতিহাস গড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ওই দিন র্যালি হবে ব্যাপক, সুশৃঙ্খল এবং আড়ম্বরপূর্ণ। যা সমসাময়িক কালের মধ্যে সবচেয়ে বৃহত্তর র্যালি হবে। র্যালিতে ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের নেতাকর্মীরা অংশ নেবে।
সোমবার (৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৮ তারিখ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হবে। সেখানে বিএনপির নেতৃত্বে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করবে। সেখানে অংশ নেবে ঢাকার জনগণ। এমন একটি র্যালি হবে, যা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের কথা মনে করিয়ে দেবে।
তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৬ তারিখ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৭ নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হবে।
আজকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে বলে দাবি করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বে পালনে যেন ব্যর্থ হয়, সেই জন্য ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা তাদের লুষ্ঠিত অর্থ ও বিভিন্ন ধরনের যেসব অস্ত্রের লাইসেন্স নিয়েছে, তা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্ন সংগঠনের নামে রাস্তায় নামছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...