
পৌষের মাঝামাঝি পেরিয়েছি। উত্তরের বিভিন্ন জেলায় শীত জেঁকে বসেছে, সেসব এলাকায় সূর্যের দেখা পেতে বেলা গড়াচ্ছে। রাজধানী ঢাকাতে সেভাবে শীত আঁচ করা যায়নি গত কয়েকদিন। তবে নতুন বছরের প্রথমদিন থেকে গত কয়েকদিনের তুলনায় রাজধানীবাসী শীত অনুভব করছেন বেশি। তাপমাত্রাও সে বার্তা দিচ্ছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে কুয়াশায় ঢেকে আছে রাজধানী ঢাকা। কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। সকাল সাড়ে ৯টার পরও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত শীতের অনুভূতি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) রাজধানীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে ৫ ডিগ্রিতে নেমে এসেছে। যা কয়েকদিন আগেও ১০ ডিগ্রির বেশি ছিল। বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য বিভাগের তাপমাত্রার ক্ষেত্রে প্রায় একই চিত্র দেখা গেছে।
এদিকে, জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...