
জয়পুরহাটের আক্কেলপুরে রূপালী ব্যাংক পিএলসি-এর গোপীনাথপুর শাখার নতুন ভবনে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
গতকাল রোববার উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বাজারে এমআর প্লাজার দ্বিতীয় তলায় শাখাটির নতুন ভবনে এ উপলক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বগুড়া বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এম.এম.জি তোফায়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ভবনের শুভ উদ্বোধন করেন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার দেবব্রত সাহা, এছাড়া আরও উপস্থিত ছিলেন, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, রূপালী ব্যাংক গোপীনাথপুর শাখার ব্যবস্থাপক মো. মাহবুব আলম, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম অপুসহ ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. ওয়াহিদুল ইসলাম ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে ঋণ বিতরণ বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিতকরণ এবং আধুনিক ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংকের নির্ধারিত লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা রূপালী ব্যাংকের ডিজিটাল সেবার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। তাঁরা ‘রূপালী ক্যাশ’, ‘রূপালী ই-ব্যাংকিং’ অ্যাপ, বাংলা কিউআর এবং সর্বজনীন পেনশন স্কিমসহ আধুনিক ব্যাংকিং সেবাগুলো গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...