
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভাসানীগাঁও গ্রামের স্কুলশিক্ষিকা ও সিলেট আইন মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী রোজিনা বেগম (৩২) হত্যা মামলা ঘটনার এক বছর পর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
তবে মামলার প্রধান আসামি রেজাউল করিম সাগরসহ সব আসামি বর্তমানে জামিনে মুক্ত থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার।
গত বছরের ২৬ মে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে রোজিনা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও ৩ জন আহত হন।
ওই রাতেই নিহতের ভাই শাহজাহান আলী বাদী হয়ে ৬ জন কে আসামি করে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতের পরিবার অভিযোগ করেছে, জামিনে মুক্তির পর আসামিরা মামলা আপসের জন্য চাপ দিচ্ছেন এবং বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন।
এ কারণে তারা কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের দাবি, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত না করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
রোজিনা বেগম ভাসানীগাঁওয়ের নবদূত পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, একজন নারী উদ্যোক্তা এবং আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর পর প্রকাশিত ফলাফলে তিনি প্রথম বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হন। তার ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রনি তালুকদার জানান, মেডিকেল রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে। তবে, বাদীপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...