লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 days আগে
ছবি- সময়ের আবর্তন।

রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার। এ সময় বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

রোববার (৪ অক্টোবর) খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ওই বিদ্যালয় পরিদর্শন করেন জোন কমান্ডার।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও আবাসিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুর্গম পার্বত্য এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ ও শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

জোন কমান্ডার বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখতে পারে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

মন্তব্য লিখুন

আরও খবর