
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি)-এর হিসাবরক্ষক কাম এডমিন আবজালুল হক (আবজাল) আর নেই। আজ ২০ জুলাই (সোমবার) ভোর ৬ টায় নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আবজালুল হক দীর্ঘ ২২ বছর ধরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের পাশাপাশি তিনি কমলগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভানুগাছ বাজারে স্বপরিবারে দীর্ঘদিন বসবাস করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সহকর্মী ও এলাকাবাসীর কাছে তিনি একজন শান্ত, সৎ, বিনয়ী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারী, সিএমসির সদস্য এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে লাউয়াছড়া বিট অফিসার মারজুক হোসেন বলেন,আবজালুল হক একজন শান্ত মেজাজের ও দায়িত্বশীল মানুষ ছিলেন।
তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পর লাউয়াছড়া সিএমসির পক্ষ থেকে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁহাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
কয়েকদিন আগে তাঁর স্ত্রী ও স্ত্রীর ভাতিজা তাঁকে গ্রামের বাড়ি নীলফামারীতে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টায় নীলফামারী সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...