
‘ঐক্য, সততা,সেবা,উন্নয়ন এই চারটি মুলনীতিকে ধারণ করে সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে আত্ম প্রকাশ করেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ নামে সামাজিক সংগঠন।
২২ আগস্ট শনিবার রাত ৯ ঘটিকায় তেলিখাল বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রধান উপদেষ্ঠা এখলাছউর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মিলাদ মাহফিলের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সংগঠনের উপদেষ্টাবৃন্দের যৌথ স্বাক্ষরে দুই (২) বছর মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন করা হয়।
সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আমির উদ্দিনকে মনোনীত করা হয়।
এছাড়াও সহ- সভাপতি পদে আমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আল সুমন,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার আহমদ,কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক ওয়ারিছ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জাহিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ময়ুর উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আল মহান আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মোঃ মারুফ আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক, সদস্য মোঃ জাহেদ আহমেদ জাহিদ, জুনেদ, রাকিব,তারিফ আহমদকে অনুমোদন করা হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ইউপি সদস্য নাজিম উদ্দীন,বিশিষ্ট মুরব্বি মাহমুদ আলী, তেলিখাল বাজার মাদ্রাসার মুহতামিম মাও ফয়সল আহমদ,বিশিষ্ট মুরব্বি জহির উদ্দিন, হাজি মুহাম্মদ আলী,আতাউর রহমান, আবুল আজাদ লাল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...