লালপুরে গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ , ৩০ জুন ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

লালপুরের গোপালপুর পৌরসভায় ২০২৬ – ২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৩১ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) পৌরসভা মিলনায়তনে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও গোপালপুর পৌর প্রশাসক‌ মো: বরকত উল্লাহ এই বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে সর্বোচ্চ আয়ের উৎস হিসেবে ধরা হয়েছে উন্নয়ন খাতে ২৫ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ২ টাকা।

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মুনজুর রহমান, লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম পৌর হিসাবরক্ষক শাহীন আলম সহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মন্তব্য লিখুন

আরও খবর