
মিজান (চট্টগ্রাম) লোহাগাড়া: শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ সৃষ্টি ও সমসাময়িক বিষয়ে মতামত প্রকাশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আল আকসা মডেল মাদ্রাসার উদ্যোগে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমির বিন ছৈয়দ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লোহাগাডা আল আকসা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং অধ্যক্ষ আরিফুল ইসলাম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও উদাহরণ উপস্থাপন করে। তাদের সাবলীল বক্তব্য, যুক্তিনির্ভর উপস্থাপন এবং তাৎক্ষণিকভাবে প্রশ্নের উত্তর দেওয়ার দক্ষতা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, যুক্তিবাদী ও নেতৃত্বের গুণাবলিসম্পন্ন করে গড়ে তুলতে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা কোনো বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার পাশাপাশি নিজের বক্তব্য সুন্দরভাবে উপস্থাপনের সুযোগ পায়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, অত্র ফাউন্ডেশনের সদস্য আবু সিদ্দিক, তাজ উদ্দিন আহমেদ এবং মনজুর আলম এসময়ে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিতভাবে বিতর্ক, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।
এতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মননশীলতা ও নেতৃত্বের দক্ষতাও বৃদ্ধি পাবে। আয়োজিত এই অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন মাহবুবুর রহমান ও মিজানুর রহমান, এবং নেছার উদ্দীন।
আল আকসা মডেল মাদ্রাসা কর্তৃপক্ষ ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...