
মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম): “মাদকমুক্ত দেশ চাই, সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ই আগষ্ট) বিকেল ৫ঘটিকার সময়ে উপজেলার পদুয়ার, এসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন হতে শুরু করে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে পদুয়া সেভেন স্টার চত্বরে এক আলোচনা সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে লোহাগাড়া থানার পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
র্যালিতে লোহাগাড়া থানার তদন্ত কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন লোহাগাড়া থানা প্রশাসন টিম। ঘোষণার পাশাপাশি এর কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির তাগিদ দেন তারা।
এসময়ে উপস্হিত বক্তারা জানান, লোহাগাড়াকে পুরোপুরি মাদকমুক্ত করতে লোহাগাড়া থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মোঃ নুর উদ্দিন, আবু সাঈদ চৌধুরী ( টিটু), আবুল হাসেম, এসএম জাকারিয়া, মোহাম্মদ হোসেন, নাছির উদ্দীন, জিয়াউল হক জিয়াসহ স্হানীয় নেতৃবৃন্দগণ।
অনুষ্ঠান শেষে মাদকের বিরুদ্ধে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার শপথ বাক্য পাঠ এবং সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...