• চট্রগ্রাম দেশজুড়ে
  • লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও বর্ষবরণ অনুষ্ঠান

লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও বর্ষবরণ অনুষ্ঠান

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ , ১৪ এপ্রিল ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৪এপ্রিল (সোমবার) সকালে লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান ।

লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, লোহাগাড়া সদর ফয়েজ শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লায়লা বিলকিছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ওমর আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি,দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আছহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আহমদ কবির চৌধুরী, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব সরওয়ার আকতার।

উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী।

আয়োজিত অনুষ্ঠানে কলামিস্ট মোহাম্মদ হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।