
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ম্যাচে চরম্বা ইউনিয়নকে হারিয়ে জয় পেয়েছে পদুয়া ইউনিয়ন। জমজমাট এ ম্যাচ ঘিরে মাঠে ছিল খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
শুক্রবার (২১ আগস্ট) লোহাগাড়ার পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে পদুয়া ও চরম্বা ইউনিয়নের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। ফলে পুরো সময়জুড়েই মাঠে ছিল টানটান উত্তেজনা।
খেলার একপর্যায়ে পদুয়ার খেলোয়াড়রা প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে গোলের সুযোগ তৈরি করেন। অন্যদিকে চরম্বার খেলোয়াড়রাও একাধিক আক্রমণ চালিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত পদুয়া ইউনিয়ন এর ১৬নং জার্সি পড়ুয়া খেলোয়াড়, রিমনের ফ্রী কিকে সরাসরি জালে বল ডুকে নিশ্চিত গোলে কাঙ্ক্ষিত জয় লাভ করে।
ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আয়োজকরা বলেন, তরুণদের খেলাধুলামুখী করতে এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় ফুটবলপ্রেমীরা বলেন, লোহাগাড়ায় নিয়মিত বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ আয়োজন করা হলে তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তাও আরও বাড়বে।
আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...