
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কন্যাদাহ ও রামপুর ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ দেরকে নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৫ টার দিকে ৬নং ওয়ার্ডের কন্যাদাহ ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৪ নং ওয়ার্ড রামপুর বাজারে ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে, বিএনপি’র প্রচারনা কার্যক্রম চলে। এ সকল
নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শার্শা উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক-মো.সহিদ আলী।
পৃথক দুটি আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি’র ৩১ দফা রাষ্ট্রকাঠামোর রূপরেখা জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাতে করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা যায়। তারা আরও বলেন, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দলীয় কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
সভায় নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা, প্রচার কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি’র মৎস্য বিষয়ক সম্পাদক- বদিউজ্জামান বদি মেম্বার, সদস্য- রবিউল ইসলাম রবি,উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক- মিন্টু বিশ্বাস, যুবদল নেতা- লাল্টু বিশ্বাস,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি- হজরত আলী, সাধারণ সম্পাদক- আব্দুল ওহাব,বিএনপি’র অন্যতম কর্মী- আশানুর রহমান,বিএনপি’র কর্মী- সিরাজুল ইসলাম সহ বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...