
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা গোলাম সরোয়ারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গোলাম সরোয়ার সহ তার ২০ কর্মী সমর্থক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর বিএনপির দলীয় কার্যালয় মনিরামপুর বাজারে শনিবার বেলা ১টার দিকে। এ ঘটনায় আহত হয়েছেন আনিসুর রহমান, আব্দুল কুদ্দুস, গোলাম মোস্তফা, ওলিউল ইসলাম মিন্টু, রঞ্জুসহ ২০জন ।
আহত গোলাম সরোয়ার স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। তিনি বলেন, গত শনিবার দুপুরের দিকে আমি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে যাই।
এ সময় আমিসহ অন্যরা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডাক্তার এম.এ মুহিতের সমর্থকরা আমাকে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে বাঁধা দেয় এবং মারপিট করে। হামলায় আমি সহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়।
এ ঘটনার পরে খবর পেয়ে উপজেলা বিএনপির সেক্রেটারী (সদ্য বিলুপ্ত কমিটি) আরিফুজ্জামান আরিফ বিকেলে দলীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের জানান, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার দলের নিস্ক্রিয় নেতা কর্মী ও আওয়ামীলীগের কিছু লোক নিয়ে দলীয় কার্যালয়ে শনিবার বেলা ১টায় ঢোকার চেষ্টা করে।
এসময় বিএনপির কর্মীরা বাধা দিলে হাতাহাতির গঠনা ঘটে। এই অপ্রীতিকর ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। এসময় পরিস্থিতি স্বাভাবিক ছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...